Skip to main content
পরিচালনা

হিআরিং লস (শ্রবণশক্তির হ্রাস) (Bangla)

হালনাগাদ করা হয়েছে 3 জুন 2026

Applies to England

এই ছোট ভিডিওটি নবজাতক শিশুর শ্রবণশক্তি সমস্যার স্ক্রিনিং কিভাবে করা হয় তা ব্যাখ্যা করে।

হিআরিং লস (শ্রবণশক্তির হ্রাস)

এনএইচএস দ্বারা শ্রবণজনিত সমস্যার জন্য স্ক্রিনিং করানোর সুপারিশ করা হয়।

স্ক্রিনিং করানোর উদ্দেশ্য

আমরা এই স্ক্রিনিং অফার করি এমন শিশুদের খুঁজে বের করার জন্য যাদের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে, যাতে শুরু থেকেই যত্ন, সহায়তা এবং পরামর্শ দেওয়া যায়।

এই সমস্যার বিষয়ে

প্রতি ১০০০ শিশুর মধ্যে এক থেকে ২ জন এক বা উভয়ই কানে স্থায়ী শ্রবণশক্তি হারানোর সমস্যা নিয়ে জন্ম নেয়। এই সংখ্যা বেড়ে প্রায় প্রতি ১০০ জন শিশুর মধ্যে ১ জনে (১%) দাঁড়ায়, যারা অন্তত ৪৮ ঘণ্টা একটি বিশেষ কেয়ার ইউনিটে কাটিয়েছে।  এসব শিশুদের অধিকাংশরই জন্ম হয় এমন সব পরিবারে যেখানে পরিবারের কারোর শ্রবণজনিত সমস্যা নেই।

স্থায়ী শ্রবণশক্তি হারানো শিশুর বেড়ে উঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধার সৃষ্টি হয়। সমস্যাটির আগে ভাগে চিহ্নিতকরণ এসব শিশুদের কথাবার্তার উন্নয়ন ও ভাষাগত উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভালো সুযোগ করে দেয়। এটি নিশ্চিত করতে সহায়তা করে যে তাদের পরিবারগুলি প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে।  এটি শিশুদেরকে ছোটবেলা থেকেই তাদের পরিবার ও কেয়ারারদের সাথে সর্বোচ্চ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।

স্ক্রিনিং পরীক্ষা

নবজাতকের শ্রবণশক্তি স্ক্রিনিং পরীক্ষা আপনার শিশুকে হাসপাতালে ছাড়পত্র দেওয়ার আগে বা আপনি বাড়িতে থাকাকালীন অফার করা হবে। অন্যভাবে, আপনাকে একটি ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টে আসার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। আদর্শভাবে, স্ক্রিনিং পরীক্ষা প্রথম ৪ সপ্তাহের মধ্যে করা উচিত, তবে এটি ৩ মাস বয়স পর্যন্ত যেকোনও সময় করা যেতে পারে।

এই পরীক্ষাটিকে এওএই (অটোমেটেড অটোঅ্যাকস্টিক এমিশন) বলা হয় আর এটি সম্পন্ন করতে কয়েক মিনিট সময় লাগে। আপনার শিশুর কানে একটি নরম বিশেষ কানের যন্ত্র বসিয়ে মৃদু ক্লিকিং শব্দ শোনানো হয়। কানে যখন শব্দ প্রবেশ করে তখন কানের ভিতরের অংশের (যাকে ককলিয়া বলা হয়) সাড়া পাওয়া যায় এবং সেটি স্ক্রিনিং যন্ত্রে ধরা পড়ে।

প্রথম টেস্টটি থেকে স্পষ্ট সাড়া পাওয়া সবসময় সম্ভব হয়ে উঠে না। এর অর্থ এই নয় যে আপনার সন্তানের শ্রবণজনিত সমস্যা আছে। এর অর্থ হতে পারে:

*পরীক্ষাটি করার সময় আপনার শিশু সুস্থির ছিল না

*আশে পাশে শব্দ উপদ্রব ছিল

*আপনার শিশুর কানের ভিতর তরল জাতীয় কিছু ছিল বা সাময়িক ভাবে কান বন্ধ ছিল - এটা খুবই সাধারণত দেখা দেয় এবং সময়ের সাথে-সাথে ঠিক হয়ে যায়

*আপনার শিশুর শ্রবণজনিত সমস্যা আছে।

এক্ষেত্রে আপনার সন্তানকে আরেকটি টেস্ট করাতে বলা হবে। এই টেস্টটি প্রথম টেস্টটির মত একই টেস্ট হতে পারে বা অন্য আরেকটি টেস্ট যাকে এএবিআর (অটোমেটেড অডিটরি ব্রেইনস্টেম রেসপন্স) টেস্ট বলা হয়। এর জন্য আপনার শিশুর কপাল, ঘাড়ের পিছন দিক এবং কাঁধে 3টি ছোট সেন্সর স্থাপন করা হয়। আপনার শিশুর কানের উপর নরম হেডফোন রাখা হয় এবং হালকা ক্লিকিং শব্দ বাজানো হয়। স্ক্রিনিং সরঞ্জামটি পরীক্ষা করতে পারবে আপনার শিশুর শ্রবণ স্নায়ু শব্দগুলিতে সাড়া দেয় কিনা। এটি আমাদের জানতে সাহায্য করবে আপনার শিশুর শ্রবণশক্তি হ্রাস আছে কি না।

এই স্ক্রিনিং পরীক্ষাটি করতে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আপনার শিশুর স্থির থাকা বা ঘুমিয়ে থাকা প্রয়োজন।

পরীক্ষার নিরাপত্তা

এই টেস্টটি সম্পন্ন করার সাথে কোন ঝুঁকির বিষয় জড়িত নেই।

স্ক্রিনিং সম্পূর্ণভাবে আপনার পছন্দ

আপনার সন্তানের এই টেস্টটি সম্পন্ন করার জন্য সুপারিশ করা হয়। শ্রবণজনিত সমস্যা আগে ভাগে চিহ্নিত করা আপনার সন্তানের বেড়ে উঠার জন্য গুরুত্বপূর্ণ।

পরীক্ষা না করানো

যদি আপনি নবজাত শিশুদের জন্য হিয়ারিং স্ক্রিনিং পরীক্ষাটি না করানোর সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে একটি চেকলিস্ট দেয়া হবে যার সাহায্যে আপনি আপনার শিশু বেড়ে ওঠার সাথে সাথে তার শ্রবণশক্তি মিলিয়ে দেখতে পারেন। আপনার কোন উদ্বেগ থেকে থাকলে আপনার হেল্থ ভিজিটর বা জিপির সাথে কথা বলুন।

সম্ভাব্য ফলাফল

আপনার সন্তানের উভয় কানেই যদি স্পষ্ট সাড়া প্রদান লক্ষ্য করা যায় তাহলে তাদের শ্রবণজনিত সমস্যা হবার কথা নয়। তবে, নবজাত শিশুদের উপর করা হিয়ারিং স্ক্রিনিং-এ সব ধরণের শ্রবণ সমস্যা ধরা পড়ে না এবং শিশুদের পরবর্তীতেও শ্রবণজনিত সমস্যা হতে পারে। আপনার সন্তানের বেড়ে উঠার সাথে সাথে তাদের শ্রবণশক্তি পরীক্ষা করে দেখা গুরুত্বপূর্ণ। কীভাবে পরীক্ষা করা যাবে সেটি আপনার সন্তানের ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ডের (‘রেড বুক’) চেকলিস্টে দেয়া আছে। আপনার সন্তানের শ্রবণশক্তির ব্যাপারে কোন উদ্বেগ থাকলে সেটি আপনার হেল্থ ভিজিটর বা পারিবারিক ডাক্তারকে জানাবেন।

যদি স্ক্রিনিং পরীক্ষার ফলাফলে আপনার শিশুর এক বা উভয় কানের পরিষ্কার প্রতিক্রিয়া না পাওয়া যায়, তবে শ্রবণ বিশেষজ্ঞের সাথে একটি অডিওলজি অ্যাপয়েন্টমেন্ট করা হবে।

স্ক্রিনিং পরীক্ষার ৪ সপ্তাহের মধ্যে আপনার শিশুকে শ্রবণ বিশেষজ্ঞের কাছে দেখানো উচিত।

অডিওলজি অ্যাপয়েন্টমেন্টে আপনার শিশুকে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি তার সত্যিই শ্রবণশক্তি হ্রাস থাকে, তবে সম্ভাব্য কারণ খুঁজে বের করতে অন্য পরীক্ষা লাগতে পারে। এই পরীক্ষাগুলি জন্মের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে হবে।

প্রতি ১০০ জন শিশুর মধ্যে প্রায় ২ থেকে ৩ জন (২ থেকে ৩%) স্ক্রিনিং পরীক্ষায় পরিষ্কার প্রতিক্রিয়া দেখায় না।

অডিওলজি ক্লিনিকে পরীক্ষা করা প্রতি ১৫ জন শিশুর মধ্যে প্রায় ১ জনের (৭%) এক বা উভয় কানে স্থায়ী শ্রবণশক্তি হ্রাস থাকে। কিছু শিশুর অস্থায়ী শ্রবণশক্তি হ্রাসও থাকতে পারে।

আমার ফলাফল পাওয়া

হিয়ারিং টেস্টটি সম্পন্ন হবার পরপরই আপনাকে আপনার সন্তানের টেস্টের ফলাফল জানানো হবে।