Skip to main content
পরিচালনা

১১টি শারীরিক সমস্যা (২০ সপ্তাহের স্ক্যান) (Bangla)

হালনাগাদ করা হয়েছে 3 জুন 2026

Applies to England

এই ছোট ভিডিওটি গর্ভাবস্থায় 11 টি শারীরিক অবস্থার স্ক্রিনিং কিভাবে করা হয় তা ব্যাখ্যা করে।

১১টি শারীরিক সমস্যা (২০ সপ্তাহের স্ক্যান)

স্ক্রিনিং করানোর উদ্দেশ্য

এই স্ক্যানটি গর্ভাবস্থার 18 সপ্তাহ এবং 20 সপ্তাহ যোগ 6 দিনের মধ্যে করা হয়। এটিকে সাধারণত 20-সপ্তাহের স্ক্রিনিং স্ক্যান বলা হয়।

স্ক্যানে শুধুমাত্র শিশুর মধ্যে ১১টি ভিন্ন সমস্যা রয়েছে কি না তা জানার চেষ্টা করে এবং এতে শিশুটির সকল সমস্যা হয়তো নাও জানা যেতে পারে।

এই সমস্যাগুলোর বিষয়ে

স্ক্যানের মাধ্যমে আপনার শিশুর মস্তিষ্ক, মুখ, হৃদপিণ্ড, হাড়, মেরুদণ্ড, পেট (অ্যাবডোমেন) এবং কিডনি বিস্তারিতভাবে দেখা হবে।

অধিকাংশ ক্ষেত্রে স্ক্যানে দেখা যাবে যে শিশু প্রত্যাশা অনুযায়ী বাড়ছে কিন্তু কখনও কখনও কোন সমস্যার বিষয়ে জানা যেতে পারে বা তা থাকার সন্দেহ জেগে উঠতে পারে। কিছু সমস্যা অন্যান্য সমস্যার তুলনায় সহজেই স্পষ্ট বোঝা যায়। উদাহরণস্বরূপ, অনেক শিশুদের ওপেন স্পাইনা বিফিডা (মেরুদণ্ডের বিশেষ সমস্যা) নামক সমস্যা থাকার ফলে তাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়।

স্পাইনা বাইফিডা সাধারণত স্ক্যানে স্পষ্টভাবে দেখা যায়। এই ব্যাধিয় আক্রান্ত প্রায় ১০ জনের মধ্যে ৯ জন শিশুর (৯০%) ক্ষেত্রে এটি স্ক্যানে শনাক্ত হবে।

হৃদরোগ শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। যেসব শিশুর হৃদরোগ আছে, তাদের মধ্যে প্রায় অর্ধেকের (৫০%) ক্ষেত্রে স্ক্যানে এটি শনাক্ত হবে।

স্ক্যানে ধরা পড়েছে এমন কিছু কিছু সমস্যাগুলোর অর্থ হল যে শিশুটির জন্মের পরেই সমস্যাগুলোর জন্য চিকিৎসা বা সার্জারির দরকার হতে পারে, উদাহরণস্বরূপ বিকৃত ঠোট। সামান্য সংখ্যক ক্ষেত্রে কিছু মারাত্মক সমস্যা সনাক্ত করা যাবে। উদাহরণস্বরূপ, শিশুটির মস্তিষ্ক, কিডনি, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বা হাড় যেগুলো যথাযথভাবে বেড়ে উঠেনি। কিছু কিছু মারাত্মক বিরল ক্ষেত্রে, দেখা যায় যে সমস্যাটির কোন চিকিৎসা সম্ভব নয়, সেক্ষেত্রে শিশুটি জন্মের পরপরেই বা গর্ভে থাকা অবস্থায় মারা যাবে।

নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে গর্ভধারণের মাঝামাঝি সময়ের স্ক্যানে যে সব প্রধান সমস্যাগুলো দেখা হয় সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে: NHS.UK

স্ক্রিনিং পরীক্ষা

বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের দ্বারাই অধিকাংশ স্ক্যান করা হয় যাদেরকে সনোগ্রাফার বলা হয়।

আপনার শিশুর স্পষ্ট ছবি পাওয়ার জন্য স্ক্যান একটি অল্প আলোযুক্ত কক্ষে করা হয়। সোনোগ্রাফারকে স্ক্রিন সরাসরি নিজের দিকে বা একটি কোণে রাখতে হতে পারে।

১. আপনাকে একটি কাউচে শুতে বলা হবে।

২. আপনাকে বলা হবে আপনার জামা বুক পর্যন্ত তুলতে এবং আপনার স্কার্ট বা প্যান্ট নিতম্ব পর্যন্ত নামাতে।

৩. টিস্যু পেপার আপনার পোশাকে ঢুকিয়ে দেওয়া হবে যাতে এটি আল্ট্রাসাউন্ড জেল থেকে সুরক্ষিত থাকে। জেল আপনার পেটে (অ্যাবডোমেন) লাগানো হবে। জেল ঠান্ডা লাগতে পারে।

৪. সোনোগ্রাফার একটি হাতে ধরা যন্ত্র, যাকে প্রোব বলা হয়, আপনার পেটের উপর সরিয়ে আপনার শিশুর শরীর সতর্কভাবে পরীক্ষা করবেন। জেল নিশ্চিত করে যে প্রোব এবং আপনার ত্বকের মধ্যে ভালভাবে সংযোগ হচ্ছে।

অ্যাপয়েন্টমেন্ট সাধারণত প্রায় ৩০ মিনিট সময় নেয়।

স্ক্যান করাতে ব্যথা হয় না। তবে, আপনার শিশুর স্পষ্ট ছবি পাওয়ার জন্য সোনোগ্রাফারকে সামান্য চাপ প্রয়োগ করতে হতে পারে। এটি অস্বস্তিকর লাগতে পারে। আপনার শিশুর একটি সাদা-কালো ছবি আল্ট্রাসাউন্ড স্ক্রিনে দেখা যাবে।

স্ক্যানের সময় সোনোগ্রাফার চুপ থাকতে পারেন। তাদের মনোযোগী থাকা গুরুত্বপূর্ণ, যাতে তারা একটি ভালো মানের স্ক্যান করতে পারেন।

স্ক্যান চলাকালীন সোনোগ্রাফার কর্মীদের অন্য একজন সদস্যের কাছ থেকে দ্বিতীয় মতামত চাইতে পারেন।

কখনও কখনও আপনার শিশুর স্পষ্ট ছবি পাওয়া কঠিন হতে পারে। এর কারণ হতে পারে আপনার শিশু অস্বস্তিকর ভঙ্গিতে শুয়ে আছে, অথবা আপনার ওজন গড়ের চেয়ে বেশি। এর মানে এই নয় যে চিন্তার কিছু আছে।

যদি এটি ঘটে, তবে গর্ভাবস্থার ২৩ সপ্তাহের মধ্যে আপনাকে দ্বিতীয় স্ক্যানের প্রস্তাব দেওয়া হবে। পরবর্তী অ্যাপয়েন্টমেন্টে সোনোগ্রাফার স্ক্যান সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তবে এটি সবসময় সম্ভব নয়।

খুবই কম ক্ষেত্রে, দ্বিতীয় স্ক্যান সম্পূর্ণ করা সম্ভব হয় না। যদি এটি ঘটে, তবে আপনাকে আরেকটি স্ক্রিনিং স্ক্যানের প্রস্তাব দেওয়া হবে না। আপনার শিশুর জন্মের পর শারীরিক পরীক্ষা করা হবে।

আপনার শিশুর লিঙ্গ জানা এই স্ক্যানের উদ্দেশ্য নয়, তবে বেশিরভাগ হাসপাতাল আপনাকে জানাবে যদি এটি সহজে দেখা যায়। আপনার শিশুর লিঙ্গ দেখা না গেলে আপনাকে আরেকটি স্ক্যানের প্রস্তাব দেওয়া হবে না।

স্ক্যান অ্যাপয়েন্টমেন্টে আসার সময় আপনার মূত্রাশয় পূর্ণ থাকা প্রয়োজন হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট করার সময় এটি স্পষ্টভাবে জানানো উচিত। আপনি যদি নিশ্চিত না হন, তবে হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনি চাইলে আপনার সাথে কাউকে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসতে পারেন। বেশিরভাগ হাসপাতাল স্ক্যানের সময় শিশুদের আসতে দেয় না। দয়া করে আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে এটি নিয়ে হাসপাতালে জিজ্ঞাসা করুন।

পরীক্ষার নিরাপত্তা

আলট্রাসাউন্ড স্ক্যান করানোতে শিশু বা মায়ের কোন জ্ঞাত ঝুঁকি নেই তবে আপনি ২০ সপ্তাহের স্ক্যান করাবেন কিনা সেই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিবেন। স্ক্যানের মাধ্যমে এমন তথ্য জানা যেতে পারে যার অর্থ হল যে আপনাকে হয়তো আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। উদাহরণস্বরূপ, পরবর্তীতে আপনাকে আরও কিছু টেস্ট করার জন্য বলা হতে পারে যেগুলোতে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে।

স্ক্রিনিং সম্পূর্ণভাবে আপনার পছন্দ

আপনার স্ক্যানটি করার কোন বাধ্যবাধকতা নেই। অনেক লোকজন জানতে চান যে তাদের সন্তানের ১১টি সমস্যার মধ্যে কোনোটি আছে কিনা আবার কিছু লোকজন সেটি জানতে চান না।

আপনি যদি এই স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন, তবে ফলাফলের ভিত্তিতে আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি যা-ই সিদ্ধান্ত নিন, আপনার স্বাস্থ্যসেবা দল আপনাকে সহায়তা করবে।

পরীক্ষা না করানো

যদি আপনি স্ক্যানটি না করতে চান তবুও আপনি আপনার নিত্য প্রসবপূর্ব (অ্যান্টিন্যাটাল) পরিষেবার সকল অন্যান্য অংশ গ্রহণ করতে পারেন।

সম্ভাব্য ফলাফল

বেশিরভাগ ক্ষেত্রে, স্ক্যানে দেখা যাবে আপনার শিশু প্রত্যাশিতভাবে বিকশিত হচ্ছে এবং স্ক্রিনিং করা ১১টি শারীরিক ব্যাধির কোনওটি নেই।

আপনার স্ক্যানে যদি কোনও অপ্রত্যাশিত কিছু পাওয়া যায়, তবে আপনাকে সবসময় জানানো হবে।

স্ক্যান সব ব্যাধিই খুঁজে বের করতে পারে না। সবসময়ই সম্ভাবনা থাকে যে কোনও শিশু এমন ব্যাধিসহ জন্মাতে পারে যা স্ক্যানে দেখা যায়নি।

অধিকতর পরীক্ষা

শিশুটির এই সমস্যাগুলোর মধ্য কোনোটি আছে কি না তা নিশ্চিতভাবে জানার জন্য আপনাকে হয়তো আরেকটি পরীক্ষা করানোর জন্য বলা যেতে পারে।

যদি আপনাকে আরও পরীক্ষা করানোর কথা বলা হয় তাহলে আপনাকে সে সম্পর্কে আরও তথ্য প্রদান করা হবে যাতে করে এই পরীক্ষাগুলো আপনি করাবেন কিনা সে ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনি আপনার কনস্যালট্যান্ট বা মিডওয়াইফের সাথে এ ব্যাপারে আলোচনা করতে সক্ষম হবেন। দরকার হলে, আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো (রেফার করা) হতে পারে আর সেটি সম্ভবত অন্য একটি হাসপাতালে হতে পারে।

আমার ফলাফল পাওয়া

স্ক্যানের সময় সনোগ্রাফার আপনাকে স্ক্যানের ফলাফল জানিয়ে দিতে পারবেন।

NHS.UK তে সপোর্ট গ্রুপের বিষয়ে অধিকতর তথ্য এবং বিস্তারিত তথ্য পাবেন।