সংক্রামক রোগ (Bangla)
হালনাগাদ করা হয়েছে 3 জুন 2026
Applies to England
এই ছোট অ্যানিমেশনটি ব্যাখ্যা করে কেন গর্ভাবস্থায় সংক্রামক রোগের জন্য স্ক্রিনিং গুরুত্বপূর্ণ।
এনএইচএস দ্বারা সংক্রামক রোগের জন্য স্ক্রিনিং করানোর সুপারিশ করা হয়।
স্ক্রিনিং করানোর উদ্দেশ্য
আমরা স্ক্রিনিং করি যাতে জানা যায় আপনার হেপাটাইটিস বি, এইচআইভি (হিউম্যান ইমিউনোডিফিশিয়েন্সি ভাইরাস) বা সিফিলিস আছে কি না। যেসব মহিলার এইচআইভি, হেপাটাইটিস বি এবং/অথবা সিফিলিস আছে তাদের জন্য প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। এটি তাদের গর্ভাবস্থার যত্নের পরিকল্পনা করার জন্য।
যেসব মহিলারা ইতোমধ্যেই জানেন যে তাদের এইচআইভি আছে, হেপাটাইটিস বি আছে বা পূর্বে সিফিলিসের চিকিৎসা হয়েছে, তাদের প্রতিটি গর্ভাবস্থায় পুনরায় পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এই সংক্রমণগুলির যেকোনও একটি পূর্বে নির্ণয় করা থাকলে দয়া করে আপনার মিডওয়াইফ বা স্বাস্থ্যসেবা পেশাদারকে জানান।
এই রোগগুলোর বিষয়ে
হেপাটাইটিস বি, এইচআইভি এবং সিফিলিস রক্ত ও শরীরের তরলের মাধ্যমে ছড়ায়। এটি যৌন সম্পর্কের মাধ্যমে বা শিরার ঔষধ এর জন্য ব্যবহৃত সংক্রমিত সূঁচ ও সরঞ্জাম ভাগ করে ব্যবহার করার মাধ্যমে হতে পারে। এই ভাইরাসগুলো গর্ভাবস্থায় এবং/অথবা জন্মের সময় শিশুর কাছেও ছড়াতে পারে।
হেপাটাইটিস বি
হেপাটাইটিস বি ভাইরাস লিভারকে প্রভাবিত করে। এটি তীব্র (তাৎক্ষণিক) এবং ক্রনিক (দীর্ঘস্থায়ী) অসুস্থতার কারণ হতে পারে। যেসব শিশুরা জন্মের সময় বা জীবনের প্রথম বছরে সংক্রমিত হয়, তাদের মধ্যে ১০ জনের মধ্যে ৯ জনের (৯০%) দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এটি লিভারের সমস্যা এবং ক্যান্সারের মতো অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে। যদি শিশু সবকয়টি টিকা গ্রহণ করে, তবে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ১০ জনের মধ্যে ১ জনে (১০%) নেমে আসে।
এইচআইভি
এইচআইভি রোগপ্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে, ফলে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়। চিকিৎসা না হলে এটি গর্ভাবস্থায়, প্রসবের সময় বা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর কাছে ছড়াতে পারে। গর্ভাবস্থায় চিকিৎসা নিলে শিশুর কাছে এইচআইভি ছড়ানোর সম্ভাবনা ৪ জনের মধ্যে ১ জন (২৫%) থেকে কমে ১,০০০ জনের মধ্যে ৪ জনেরও কমে (০.৪%) নেমে আসে। শিশুর জন্মের সময়ও চিকিৎসা দেওয়া যেতে পারে যাতে শিশুর সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে।
উপদংশ রোগ (সিফিলিস)
সিফিলিস একটি সংক্রমণ যা অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এটি গর্ভাবস্থায় শিশুর কাছেও ছড়াতে পারে। গর্ভাবস্থায় চিকিৎসা না হলে এটি শিশুর গুরুতর স্বাস্থ্য ও বিকাশজনিত সমস্যার কারণ হতে পারে। এটি গর্ভপাত বা মৃত শিশুর জন্মেরও কারণ হতে পারে। গর্ভাবস্থায় চিকিৎসা শিশুর সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমাতে পারে।
স্ক্রিনিং পরীক্ষা
আপনার শিরা থেকে রক্ত নেওয়া হয়, সাধারণত বাহু থেকে।

একজন পেশাদার স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী একজন মহিলার বাহু থেকে রক্তের নমুনা নেন
এই রক্তের অল্প পরিমাণ ল্যাবরেটরি তে সঞ্চিত করা হয়। এটাকে পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে যদি আপনার গর্ভকালীন সময়ে আপনার মধ্যে সংক্রমণের অন্য লক্ষণ বা র্যাশ দেখা দেয়।
পরীক্ষার নিরাপত্তা
টেস্টটির সাথে কোন ধরণের ঝুঁকির মুখোমুখি হবার সম্ভাবনা নেই।
স্ক্রিনিং সম্পূর্ণভাবে আপনার পছন্দ
এই পরীক্ষাগুলো করানোর জন্য জোরালো পরামর্শ প্রদান করা হয়। এগুলো আপনার গর্ভাবস্থার স্বাস্থ্যের সুরক্ষা দেয় এবং দ্রুত চিকিৎসা ও যত্ন নিশ্চিত করতে পারে। এগুলো আপনার শিশু, সঙ্গী বা অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেকটাই কমিয়ে দেয়।
পরীক্ষা না করানো
আপনি যদি পরীক্ষা না করার সিদ্ধান্ত নেন, তবে গর্ভাবস্থার পরবর্তী সময়ে, আদর্শভাবে ২০ সপ্তাহের মধ্যে, আপনাকে আবারও স্ক্রিনিংয়ের প্রস্তাব দেওয়া হবে। পরীক্ষা নিয়ে আপনার উদ্বেগ নিয়ে মাতৃত্বকালীন স্ক্রিনিং দল বা যৌনস্বাস্থ্য দলের একজন সদস্যের সাথে আলোচনা করতে আপনাকে উৎসাহিত করা হবে।
আপনি যদি সংক্রামক রোগের জন্য স্ক্রিনিং না করার সিদ্ধান্ত নেন, আমরা এটি নথিভুক্ত করব। কারণ, কতজন মানুষ স্ক্রিনিং না করার সিদ্ধান্ত নেন তা এনএইচএস ইংল্যান্ড জানতে চায়। এটি বোঝা মায়েদের এবং শিশুদের উভয়ের জন্য গর্ভাবস্থার ফলাফল উন্নত করতে সাহায্য করবে।
নেতিবাচক ফলাফল
একটি নেগেটিভ ফলাফল মানে আপনার রক্তের নমুনা নেওয়ার সময় আপনি নেগেটিভ ছিলেন। তবে গর্ভাবস্থার যেকোনও সময়ে আপনি সংক্রমিত হতে পারেন।
যদি আপনার উপসর্গ দেখা দেয় বা আপনি মনে করেন যে পুনঃপরীক্ষার প্রয়োজন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মিডওয়াইফ বা জিপির সাথে কথা বলুন।
আপনি এবং আপনার সঙ্গী যে কোনও সময় পরীক্ষা করাতে পারেন এবং যে কোনও সময় স্থানীয় যৌনস্বাস্থ্য সেবায় যেতে পারেন। আমরা নিম্নলিখিত ক্ষেত্রে পুনঃপরীক্ষা করার পরামর্শ দিই:
- যদি আপনি আপনার যৌন সঙ্গী পরিবর্তন করেন
- যদি আপনার সঙ্গী অন্যদের সঙ্গে যৌন সক্রিয় থাকেন
- যদি আপনার সঙ্গীর যৌনবাহিত সংক্রমণ (এসটিআই) নির্ণয় হয়
- যদি আপনি বিনোদনমূলক মাদক ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করেন
- যদি আপনি যৌনকর্মী হন।
ইতিবাচক ফলাফল
এইচআইভি
আপনার যদি এইচআইভি থাকে, তবে চিকিৎসা ও বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা আপনার শিশুর কাছে এটি ছড়ানোর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। সাধারণত বুকের দুধ খাওয়ানো এড়াতে পরামর্শ দেওয়া হয়। তবে আপনি যদি সঠিক এইচআইভি চিকিৎসা নেন, তাহলে এটি সমর্থন করা যেতে পারে। এটি নিয়ে আপনাকে আপনার স্বাস্থ্যসেবা দলের সঙ্গে আলোচনা করা উচিত।
হেপাটাইটিস বি
আপনার যদি হেপাটাইটিস বি থাকে, তবে জন্মের আগে ও পরে বিশেষজ্ঞ দলগুলোর জন্য আপনার স্বাস্থ্য পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী, অন্যান্য সন্তান এবং ঘনিষ্ঠ পরিবারের সদস্যদেরও পরীক্ষা ও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আপনার সন্তান জন্মের সময় আপনার রক্তের সংস্পর্শে আসবে। এ কারণে, ভাইরাসটি তাদের মধ্যে সংক্রমিত হতে পারে।
শিশুদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিশু যেন সঠিক সময়ে সুপারিশ করা সকল ৬টি হেপাটাইটিস বি’এর টিকা গ্রহণ করে। এটি আপনার শিশুর দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি হওয়ার ঝুঁকি ১০ জনে ৯ জনের (৯০%) থেকে কমিয়ে ১০ জনে ১ জনে (১০%) নামিয়ে আনবে। আপনার জিপি, প্র্যাক্টিস নার্স অথবা হেল্থ ভিজিটারকে জিজ্ঞাসা করুন যদি এগুলোর মধ্যে যেকোনো একটি না হয়। টিকাগুলি দেওয়া উচিত:
- জন্মের ২৪ ঘণ্টার মধ্যে
- ৪ সপ্তাহ বয়সী থাকাকালীন
-
৮, ১২ এবং ১৬ সপ্তাহ বয়সী থাকাকালীন (রুটিন শৈশব টিকাদান অনুসূচির একটি অংশ হিসাবে)
- ১৮ মাস বয়সে
আপনার শিশুর প্রথম টিকা দেওয়ার সময় রক্ত পরীক্ষা এবং অ্যান্টিবডির (হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন) একটি ইনজেকশনও প্রয়োজন হতে পারে।
আপনার শিশুর চূড়ান্ত টিকা দেওয়ার সময় রক্ত পরীক্ষা করা হবে। এটি ১২ থেকে ১৮ মাস বয়সের মধ্যে সম্পন্ন হয়। এটি পরীক্ষা করার জন্য যে সংক্রমণ এড়ানো গিয়েছিল কিনা।
সিফিলিস
আপনার যদি সিফিলিস থাকে, তাহলে বিশেষজ্ঞ যৌনস্বাস্থ্য দলের কাছে রেফার করা প্রয়োজন। চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিকের একটি কোর্স দিয়ে করা হয়। আপনি এগুলি গ্রহণ করলে এগুলি আপনার শিশুর জন্য নিরাপদ। দলটি আপনার সঙ্গীরও পরীক্ষা করার প্রস্তাব দেবে যাতে বোঝা যায় তার চিকিৎসার প্রয়োজন আছে কিনা।
যদি আপনার গর্ভাবস্থায় সিফিলিসের চিকিৎসার প্রয়োজন হয়, তবে জন্মের পর আপনার শিশুর পরীক্ষা ও রক্ত পরীক্ষা প্রয়োজন হবে। তাদের অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। আপনার শিশুর ৩ মাস বয়সে একটি ফলো-আপ অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে। এটি নিশ্চিত করার জন্য যে তাদের সংক্রমণের কোনও লক্ষণ নেই।
আমার ফলাফল পাওয়া
যদি আপনার ফলাফল নেতিবাচক হয় তাহলে আপনার মিডওয়াইফ আপনার সঙ্গে তা নিয়ে আলোচনা করবেন। এটা প্রায় ১৬ সপ্তাহের কাছা কাছি আপনার পরবর্তী জন্ম-পূর্বকালীন অ্যাপয়েন্টমেন্টের সময় বা তার আগে হবে। এটাকে আপনার নোটসেও রেকর্ড করা হবে।
আপনার যদি এইচআইভি, হেপাটাইটিস বি বা সিফিলিসের স্ক্রিনিং পজিটিভ আসে, তবে একজন বিশেষজ্ঞ মিডওয়াইফ আপনার সাথে যোগাযোগ করবেন। ফলাফল পাওয়ার ৫ দিনের মধ্যে তিনি একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন। তিনি ফলাফল নিয়ে আলোচনা করবেন, আরও পরীক্ষা করবেন এবং আপনার সাথে আপনার যত্নের পরিকল্পনা করবেন।
NHS.UK তে সপোর্ট গ্রুপের বিষয়ে অধিকতর তথ্য এবং বিস্তারিত তথ্য পাবেন।