পরিচালনা

আপনার পেটের মাঝারি অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA) পর্যবেক্ষণ করা (Bengali)

হালনাগাদ করা হয়েছে 5 ফেব্রুয়ারি 2026

Applies to England

সেই সকল পুরুষদের জন্য তথ্য যাদের স্ক্রিনিংয়ের মাধ্যমে পেটের মাঝারি অ্যাওর্টিক অ্যানিউরিজম সনাক্ত হয়েছে।

1. আপনার পেটের মাঝারি অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA) পর্যবেক্ষণ করা

এই তথ্য সেই সকল ব্যক্তিদের জন্য যাদের স্ক্রিনিংয়ের ফলাফল হল পেটের মাঝারি অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA)।

2. আপনার AAA স্ক্রিনিংয়ের ফলাফল

যখন আমরা আপনার স্ক্রিনিং করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে আপনার মহাধমনী 4.5 সেমি থেকে 5.4 সেমি এর মধ্যে। এটি স্বাভাবিকের চেয়ে প্রশস্ত এবং এর অর্থ হল আপনার মাঝারি AAA রয়েছে। AAA বিভিন্ন আকারের হতে পারে:

  • ক্ষুদ্র AAA গুলো 3.0 সেমি থেকে 4.4 সেমি পর্যন্ত হয়
  • মাঝারি AAA গুলো 4.5 সেমি থেকে 5.4 সেমি পর্যন্ত হয়
  • বৃহৎ AAA গুলো 5.5 সেমি অথবা তার চেয়ে বড় হয়।

আমরা যে সকল পুরুষদের স্ক্রিনিং করি তাদের 500 জনের মধ্যে 1 জনের মাঝারি AAA হয়ে থাকে। এটি বড় হচ্ছে কিনা তা দেখার জন্য আমরা আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর আলট্রাসাউন্ড স্ক্যানের জন্য আবারো আসতে বলবো।

3. পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA)

অ্যানিউরিজম হল মহাধমনীর ফোলাভাব। মহাধমনী হল এমন একটি ধমনী যা হৃদপিণ্ড থেকে পেটে (পেটে) রক্ত বহন করে।

কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বয়স বাড়ার সাথে সাথে পেটের মহাধমনীর প্রাচীর দুর্বল হয়ে যেতে পারে। এরপর এটি ফুলে উঠতে শুরু করতে পারে (বেলুনের মতো) এবং অ্যানিউরিজম তৈরি করতে পারে।

65 বছর অথবা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে এই অবস্থা অত্যন্ত সাধারণ।

4. আপনার ফলাফলকে বোঝা

একটি মাঝারি AAA-এর ফেটে যাওয়ার ঝুঁকি কম। একটি মাঝারি AAA সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে পারে এবং গুরুতর হয়ে উঠতে পারে, তাই এর আকার পর্যবেক্ষণ করাটা গুরুত্বপূর্ণ।

যদি এটি 5.5 সেমি পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে এটিকে একটি বৃহৎ AAA হিসেবে বিবেচনা করা হয়। যদি এমনটি হয়, তাহলে আপনাকে একজন স্পেশালিষ্টকে দেখাতে হবে। তারা আপনার সাথে আরো পরীক্ষা এবং সম্ভাব্য চিকিৎসা বিকল্পগুলো নিয়ে কথা বলবেন, সাধারণত সার্জারি।

বৃহৎ AAA বিরল কিন্তু গুরুতর হতে পারে। মহাধমনীর প্রাচীর প্রসারিত হওয়ার সাথে সাথে এটি দুর্বল হয়ে পড়ে এবং ফেটে যেতে পারে, যার ফলে অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। যদি এটি ঘটে, তাহলে এটি একটি মেডিকেল জরুরি অবস্থা। AAA ফেটে গিয়েছে এমন প্রতি 100 জনের মধ্যে প্রায় 85 জন মারা যায়।

বেশিরভাগ অ্যানিউরিজম ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই আপনার কখনও বৃহৎ AAA নাও হতে পারে যার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে।

আপনার স্ক্রিনিংয়ের ফলাফল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনার লোকাল স্ক্রিনিং সার্ভিসের সাথে যোগাযোগ করুন।

5. এর পর কী হবে

আমরা আপনাকে একজন স্পেশালিষ্ট নার্সের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বলবো। তারা আপনার AAA-এর সাথে সম্পর্কিত আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিয়ে সহায়তা করতে এবং আপনাকে তথ্য ও পরামর্শ দিতে পারেন। এর মধ্যে সাধারণ স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার AAA-এর বৃদ্ধি পাওয়া সংক্রান্ত ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তারা আপনার রক্তচাপ পরীক্ষা করানোর জন্য বলতে পারেন। আমরা আপনাকে 3 মাস পর আরেকটি স্ক্যানের জন্য আসতে বলবো।  

6. আপনার ফলো-আপ স্ক্যানগুলো

আপনার AAA 5.5 সেমি বা তার বেশি না হলে আমরা আপনাকে প্রতি 3 মাস অন্তর স্ক্যানের জন্য আমন্ত্রণ জানাবো।

7. কেন এখনই আপনার অপারেশনের প্রয়োজন নেই

সকল অপারেশনেরই ঝুঁকি থাকে। AAA-এর জন্য করা অপারেশন ব্যতিক্রম কিছু নয়।

গবেষণায় দেখা গেছে যে মাঝারি AAA সার্জারির ঝুঁকি পর্যবেক্ষণের চেয়ে বেশি। এনএইচএস কেবল তখনই সার্জারির জন্য বলে থাকে যখন আপনার অ্যানিউরিজমের কারণে আপনার জীবনের ঝুঁকি সার্জারির ঝুঁকির চেয়ে বেশি হয়ে থাকে।

যদি আপনার AAA বৃদ্ধি পায়, তাহলে ভবিষ্যতে আপনার সার্জারির প্রয়োজন হতে পারে। যদি আপনার কখনও সার্জারির প্রয়োজন হয়, তাহলে জটিলতার ঝুঁকি কমাতে আপনি যা যা করতে পারেন:

  • ধূমপান বন্ধ করা, যদি আপনি ধূমপায়ী হন - আরো তথ্যের জন্য দেখুন www.nhs.uk/better-health/quit-smoking
  • আপনার রক্তচাপ নিরাপদ সীমার মধ্যে আছে কিনা তা নিশ্চিত করা
  • স্বাস্থ্যকর খাবার খাওয়া
  • ওজন কমানো, যদি আপনার ওজন বেশি হয়
  • সামগ্রিক ফিটনেস উন্নত করতে প্রতিদিন সক্রিয় থাকা
  • অ্যালকোহলের পরিমাণ কমানো।

8. যেসব উপসর্গের ব্যাপারে সচেতন থাকতে হবে

AAA-এর সাধারণত কোনো উপসর্গ থাকে না। মাঝারি AAA-এর কারণে আপনার কোনো ব্যথা অথবা অস্বস্তি বোধ করার সম্ভাবনা কম।

একটি মাঝারি AAA-এর ফেটে যাওয়ার ঝুঁকি খুব কম। তবে, একটি ফেটে যাওয়া AAA-এর যেকোনো উপসর্গ সম্পর্কে সচেতন থাকাটা গুরুত্বপূর্ণ।

যদি আপনার তলপেটে অথবা পিঠের নিচের দিকে তীব্র, দীর্ঘস্থায়ী ব্যথা হয়, সেক্ষেত্রে আপনাকে জরুরি চিকিৎসা সহায়তা নিতে হবে। অ্যাম্বুলেন্স কল করুন অথবা সরাসরি A&E-তে চলে যান এবং তাদের বলুন যে আপনার একটি মাঝারি AAA আছে।

9. আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া

আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনার জিপি আপনাকে পরামর্শ দিতে পারেন। তারা আপনাকে ওষুধ দিতে অথবা আপনি ইতিমধ্যেই যে প্রেসক্রাইব করা ওষুধ গ্রহণ করছেন তা পর্যালোচনা করতে চাইতে পারেন।

যদি আপনি কোনো কারণে হাসপাতালে যান, সেক্ষেত্রে আপনাকে স্টাফদের জানাতে হবে যে স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনার একটি AAA পাওয়া গিয়েছে।

আপনার জীবনযাত্রায় অন্য কোনো পরিবর্তন আনার দরকার নেই। আপনি যেকোনো খেলাধুলা অথবা শখের কাজ করা চালিয়ে যেতে পারেন।

10. নিকটাত্মীয়দের বলা

আপনার আপন ভাই, বোন অথবা মা-বাবার যদি AAA থেকে থাকে, সেক্ষেত্রে AAA হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এর অর্থ হল আপনার যেকোনো ভাই, বোন অথবা সন্তানও ঝুঁকিতে থাকতে পারে। যখন আপনার AAA পাওয়া গিয়েছিল সেই সময়ে পৌঁছানোর 5 বছর আগেই তারা তাদের জিপিকে স্ক্যান করানোর সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন।

11. ড্রাইভিং

মাঝারি অ্যানিউরিজমে আক্রান্ত গাড়ি চালক এবং মোটরসাইকেল চালকগণ স্বাভাবিকভাবে গাড়ি চালানো চালিয়ে যেতে পারেন। আপনাকে অবশ্যই যা করতে হবে:

  • আপনার AAA বেড়ে গিয়ে 6 সেমি অথবা তার বেশি হলে DVLA কে জানান
  • যদি আপনার AAA বেড়ে গিয়ে 6.5 সেমি অথবা তার বেশি হয় তবে গাড়ি চালাবেন না কিন্তু সফলভাবে চিকিৎসা করার পরে আবারো গাড়ি চালাতে পারবেন।

বাস, কোচ এবং লরি চালকদের অবশ্যই যা করতে হবে:

  • আকার নির্বিশেষে DVLA-কে জানান যে আপনার AAA আছে
  • যদি আপনার AAA বেড়ে গিয়ে 5.5 সেমি অথবা তার বেশি হয় তবে গাড়ি চালাবেন না কিন্তু সফলভাবে চিকিৎসা করার পরে আবারো গাড়ি চালাতে পারেন।

আরো জানতে www.gov.uk/aneurysm-and-driving দেখুন।

12. আরো তথ্য ও সহায়তা

আপনি আরও তথ্য পেতে পারেন এখানে:

সঠিক সময়ে স্ক্রিনিংয়ের জন্য আপনাকে আসতে বলতে আমরা আপনার এনএইচএস রেকর্ড থেকে নেওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করি। এই তথ্য আমাদেরকে স্ক্রিনিং প্রোগ্রামটিকে আরো উন্নত করতে এবং মানসম্মত সেবা প্রদান করতে সহযোগিতা করে। আমরা কিভাবে আপনার তথ্য ব্যবহার ও সুরক্ষিত রাখি সে সম্পর্কে আরো পড়ুন।

স্ক্রিনিং থেকে কিভাবে নিজেকে প্রত্যাহার করবেন তা জানুন।