Skip to main content
পরিচালনা

পেটের প্রাচীরের ত্রুটি: এক্সোমফালোস সম্পর্কে পিতামাতাদের জন্য তথ্য (Bengali)

হালনাগাদ করা হয়েছে 13 জুলাই 2026

Applies to England

ওভারভিউ

আপনার 20-সপ্তাহের স্ক্যান (যাকে অনেক সময় মিড-প্রেগন্যান্সি স্ক্যান বলা হয়)-এর পর যদি আপনার শিশুর এক্সোমফালোস (উচ্চারণ: এক্স-অম-ফা-লোস) থাকার আশংকা থাকে, তবে এই তথ্যগুলো আপনার উপকারে আসবে।

এটি অনেক সময় ওমফালোসিল (উচ্চারণ: ওম-ফা-লো-সিল) নামেও পরিচিত। আমরা আশা করি, এই তথ্যগুলো আপনাকে এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীদের আপনার ও আপনার শিশুর যত্নের পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করতে সহায়তা করবে।

এই তথ্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আপনার আলোচনার জন্য একটি সহায়ক নির্দেশিকা হিসেবে কাজ করবে, তবে তা প্রতিস্থাপন করবে না। শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে বলে জানা গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি একা নন।

আমরা আপনাকে একটি বিশেষজ্ঞ দলের কাছে রেফার করব, যারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে:

  • আপনার শিশুর অবস্থা ও চিকিৎসার ব্যাপারে আরও সঠিক তথ্য প্রদান করবে
  • আপনার প্রশ্নের উত্তর দেবে
  • পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে

এক্সোমফালোস সম্পর্কে

এক্সোমফালোস হলো পেটের প্রাচীরের (তলপেটের প্রাচীরের) একটি জন্মগত ত্রুটি। এটি ঘটে যখন মায়ের গর্ভে থাকার সময় শিশুর পেটের প্রাচীর সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে না।

সব গর্ভাবস্থারই প্রথম দিকে, শিশুর অন্ত্র নাভির কর্ডের ভেতরে বিকশিত হয়। সাধারণত কয়েক সপ্তাহ পর এটি পেটের ভেতরে চলে যায়।

এক্সোমফালোস-এ আক্রান্ত শিশুদের ক্ষেত্রে, অন্ত্র (এবং কখনও কখনও লিভারের মতো অন্যান্য অঙ্গও) নাভির কর্ডের ভেতরেই থেকে যায় এবং স্বাভাবিক নিয়মে যেভাবে পেটের ভেতরে চলে যাওয়ার কথা, সেভাবে যায় না।

 কারণ

এক্সোমফালোস-এর সঠিক কারণ আমাদের জানা নেই। এটা এমন কিছু নয় যা আপনার করা বা না করার জন্য ঘটে থাকে। এর সাথে প্রায়ই অন্যান্য শারীরিক সমস্যার সম্পর্ক থাকে যেগুলো হয়ত শিশুর ক্রোমোজোম (জেনেটিক তথ্য) বা হার্টকে প্রভাবিত করে। আপনি আপনার ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞ দলের সাথে আলোচনা করতে পারবেন।

প্রতি 10,000 জন শিশুর মধ্যে প্রায় 4 জন শিশুর (0.04%) এক্সোমফালোস দেখা যায়।

এক্সোমফালোসে আক্রান্ত শিশুর চিত্র যেখানে অন্ত্র, লিভার এবং অন্যান্য অঙ্গ পেটের বাইরে বিকশিত অবস্থায় দেখানো হয়েছে

কিভাবে আমরা এক্সোমফালোস শনাক্ত করি

আমরা 20-সপ্তাহের স্ক্যানে (গর্ভাবস্থার 18+0 এবং 20+6 সপ্তাহের মধ্যে) এক্সোমফালোস পরীক্ষা করে থাকি। কখনও কখনও আমরা গর্ভাবস্থার আরও আগের দিকের স্ক্যানে, সাধারণত 12 সপ্তাহের দিকে এটি লক্ষ্য করে থাকি।

ফলোআপ পরীক্ষা ও অ্যাপয়েন্টমেন্ট

যেহেতু স্ক্যানের ফলাফল থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আপনার শিশুর এক্সোমফালোস আছে, সেহেতু আমরা আপনাকে একটি বিশেষজ্ঞ টিমের কাছে প্রেরণ করছি যারা গর্ভবতী মা ও জন্মের আগে তাদের শিশুদের চিকিৎসার বিষয়ে পারদর্শী। তারা হয়তো সেই হাসপাতালে থাকতে পারেন যেখানে আপনি বর্তমানে প্রসবপূর্ব সেবা নিচ্ছেন, অথবা অন্য কোনো হাসপাতালে। আপনার শিশুর এই অবস্থাটি নিশ্চিত করার জন্য আপনাকে দ্বিতীয় স্ক্যান করার প্রয়োজন হবে। বিশেষজ্ঞ টিম নিশ্চিত করতে পারবেন আপনার সন্তানের এক্সোমফালোস আছে কি না এবং এর মানে কী।

বিশেষজ্ঞ টিমের সাথে সাক্ষাৎ করার আগে আপনি যে প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তা লিখে রাখা আপনার জন্য সহায়ক হতে পারে।

স্পেশালিস্ট টিম আপনাকে অতিরিক্ত পরীক্ষা অফার করতে পারে, যেমন কোরিওনিক ভিলাস স্যাম্পলিং (CVS) বা অ্যামনিওসেন্টেসিস

আপনার সন্তানের CHD থেকে থাকলে তাকে পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ টিম আপনাকে বাড়তি আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে বলবেন। তারা আপনার শিশুর জন্মের আগে তার সুস্থতার বিস্তারিত পর্যবেক্ষণও বজায় রাখতে পারেন। এক্সোমফালোসে আক্রান্ত শিশুদের মায়েরা সাধারণত স্বাভাবিকভাবেই প্রসব করতে পারেন, তবে এক্সোমফালোসের আকার অনেক বড় হলে, বিশেষজ্ঞ টিম আপনার সাথে সিজারিয়ান সেকশন নিয়ে আলোচনা করতে পারেন।

চিকিৎসা

আপনার এবং আপনার শিশুর যত্ন নেওয়া দলে এমন বিশেষজ্ঞরা থাকবেন, যেমন নিওনাটোলজিস্ট এবং শিশু সার্জন, যারা আপনার শিশুর যত্নে সহায়তা করবেন।

এক্সোমফালোসে আক্রান্ত শিশুদের জন্মের পর অপারেশনের প্রয়োজন হতে পারে। এটি এক্সোমফালোসের আকারের উপর নির্ভর করবে।

যদি পেটের প্রাচীরের এই ফাঁকা অংশটি ছোট হয় (যাকে অনেক সময় ‘এক্সোমফালোস মাইনর’ বলা হয়), তবে এতে সাধারণত অন্ত্রের কিছু অংশ থাকে এবং মাত্র একটি অপারেশনে এটি সহজে নিরাময় করা সম্ভব। অন্ত্রকে পেটের ভেতরে স্থাপন করা হয় এবং ত্বকের ফাঁকা অংশটি বন্ধ করে দেওয়া হয়।

যদি এই ফাঁকা অংশটি অনেক বড় হয় (যাকে অনেক সময় ‘এক্সোমফালোস মেজর’ বলা হয়), তবে নাভির কর্ডের ভেতরে লিভারের কিছু অংশ বা পুরো লিভারও থাকতে পারে। এটিকে কখনও কখনও ‘ঝিল্লিযুক্ত থলি’ বলা হয়। প্রায় 100 জন শিশুর মধ্যে 75 জনের (75%) ক্ষেত্রে জন্মের প্রায় সঙ্গে সঙ্গেই অপারেশনের মাধ্যমে এটি নিরাময় করা হয়। যদি থলিটি বড় হয় এবং এর ভেতরের অঙ্গগুলো শিশুর পেটের ভেতরে সহজে স্থাপন করা না যায়, তাহলে সার্জনরা এটির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনার সাথে আলোচনা করবেন। বিকল্পগুলোর মধ্যে রয়েছে, একটি প্রাথমিক অপারেশন যার মাধ্যমে এটিকে একটি প্লাস্টিকের আবরণে (যাকে ‘সাইলো’ বলা হয়) রাখা হয়, অথবা বিশেষ এক ধরনের ড্রেসিংয়ের মাধ্যমে চিকিৎসা করা যাতে চামড়াটি ধীরে ধীরে থলিটির ওপর বেড়ে উঠতে পারে। যেসব শিশুর এভাবে চিকিৎসা করা হয়, তাদের পেটের পেশির ফাঁকা অংশটি বন্ধ করার জন্য পরবর্তীতে একটি অপারেশনের প্রয়োজন হবে।

এক্সোমফালোসে আক্রান্ত কিছু শিশু জন্মের পর সাধারণ শিশুদের মতো স্বাভাবিক উপায়ে দুধ বা খাবার খেতে পারে না এবং শুরুর দিকে তাদের একটি বিশেষ টিউবের সাহায্যে খাওয়াতে হতে পারে। যেসব মায়েরা বুকের দুধ খাওয়াতে চান, তারা দুধ পাম্প করে সংরক্ষণ করতে পারেন, যাতে শিশুটি খেতে প্রস্তুত হলে সেই দুধ তাকে দেওয়া যায়।

শিশুর অবস্থার উপর নির্ভর করবে তারা কতদিন হাসপাতালে থাকবে এবং এই সময়সীমা দিন থেকে মাস হতে পারে। এটি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে, যেমন— আপনার শিশুর জন্য প্রয়োজনীয় অপারেশনের ধরন, সুস্থ হয়ে ওঠার সময়, কোনো জটিলতা বা সংশ্লিষ্ট অবস্থা রয়েছে কিনা, শিশুটি কিভাবে খাবার খাচ্ছে, এবং তার শ্বাস-প্রশ্বাসে অতিরিক্ত সহায়তার প্রয়োজন রয়েছে কিনা। বিশেষজ্ঞ দল আপনার নির্দিষ্ট পরিস্থিতির ওপর ভিত্তি করে আপনাকে আরও বিস্তারিত তথ্য দিতে পারবে।

দীর্ঘমেয়াদী স্বাস্থ্য

এক্সোমফালোস একটি বিস্তৃত ও পরিবর্তনশীল অবস্থা। এর চিকিৎসা সহজ হতে পারে, তবে যদি অন্য স্বাস্থ্যগত সমস্যা উপস্থিত থাকে, তাহলে এটি জটিল (এবং আরো গুরুতর) হতে পারে। আপনার ও আপনার শিশুর সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি আপনার নির্দিষ্ট অবস্থার ওপর নির্ভর করবে। বিশেষজ্ঞ দল যে কোনো পরিস্থিতিতে আপনাকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।

যেসব শিশুর কেবল এক্সোমফালোসের সমস্যা রয়েছে, তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জনেরও বেশি (95% এরও বেশি) শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

বেশিরভাগ শিশুই ভালোভাবে সুস্থ হয়ে ওঠে, তবে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে যদি:

  • এক্সোমফালোসটি খুব বড় হয়
  • আপনার শিশুর অন্য কোনো শারীরিক বা জেনেটিক সমস্যা থাকে
  • আপনার শিশুর জন্ম নির্ধারিত সময়ের অনেক আগে হয়

এক্সোমফালোসজনিত চলমান বা দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে খাওয়ার সমস্যা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকতে পারে, যার বেশিরভাগই শিশু বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যায়।

আপনার শিশুর যত্নে নিয়োজিত বিশেষজ্ঞ দল তাদের সর্বোচ্চ চেষ্টা করবে:

  • আপনার প্রশ্নের উত্তর দেবে
  • পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে

পরবর্তী পদক্ষেপ এবং পছন্দ

আপনি আপনার গর্ভাবস্থায় চিকিৎসা প্রদানকারী টিমের সাথে আপনার শিশুর এক্সোমফালোস ও আপনার বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এর মধ্যে আপনার গর্ভাবস্থা চালিয়ে যাওয়া বা গর্ভপাতের সমাপ্তি অন্তর্ভুক্ত থাকবে। এক্সোমফালোস সম্পর্কে আপনি আরো জানতে চাইতে পারেন। এই পরিস্থিতিতে পিতা-মাতাকে সাহায্য করার ব্যাপারে অভিজ্ঞ সহায়তামূলক সংগঠনের সঙ্গে কথা বললে আপনি উপকৃত হতে পারেন।

যদি আপনি গর্ভাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নেন, তবে বিশেষজ্ঞ দল আপনাকে সহায়তা করবে:

  • আপনার যত্ন ও শিশুর জন্মের পরিকল্পনা করুন
  • আপনার শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিন

যদি আপনি প্রেগনেন্সি অবসান করার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় এবং কীভাবে আপনাকে সহায়তা করা হবে সে সম্পর্কে তথ্য দেওয়া হবে। আপনাকে কোথায় এবং কীভাবে গর্ভাবসান করা হবে সে বিষয়ে পছন্দের সুযোগ দেওয়া হবে এবং আপনার ও আপনার পরিবারের জন্য ব্যক্তিগতভাবে উপযুক্ত সহায়তা প্রদান করা হবে।

শুধুমাত্র আপনিই জানেন আপনার এবং আপনার পরিবারের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত কী। আপনি যেই সিদ্ধান্তই নেন না কেন, আপনার স্বাস্থ্যসেবা দল আপনাকে সহায়তা করবে।

ভবিষ্যৎ প্রেগনেন্সির জন্য

আপনি যদি আরেকটি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তার এক্সোমফালোস হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরও তথ্য

Antenatal Results and Choices (ARC) হলো একটি জাতীয় দাতব্য সংস্থা, যা পরীক্ষা ও রোগ নির্ণয় এবং গর্ভাবস্থা বজায় রাখা বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষকে সহায়তা করে থাকে

গ্যাস্ট্রোশিসিস এক্সোমফালোস এক্সট্রোফিস প্যারেন্টাল সাপোর্ট গ্রুপ (GEEPS) হলো একটি সহায়তা গ্রুপ যা অভিভাবকদের দ্বারা অন্য অভিভাবকদের জন্য পরিচালিত হয়। এটি যুক্তরাজ্য (UK) ভিত্তিক একটি সংস্থা, তবে বিশ্বের যেকোনো দেশ থেকে আসা অভিভাবকদের স্বাগত জানানো হয়।

যে মা-বাবাকে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং (CVS) বা অ্যামনিওসেন্টেসিস ডায়াগনস্টিক টেস্ট অফার করা হয়, তাদের জন্য তথ্য

NHS ইংল্যান্ড কিভাবে আপনার স্ক্রিনিং সংক্রান্ত তথ্য ব্যবহার করে এবং সুরক্ষিত রাখে সে সম্পর্কে বিস্তারিত জানুন।

স্ক্রিনিং থেকে বেরিয়ে যাওয়ার উপায় সম্পর্কে জানুন: